ওয়্যারেবল এসি বিক্রি শুরু করলো সনি

৭ জুলাই, ২০২০ ১১:১২  
তৈরির প্রায় এক বছরের মাথায় বহনযোগ্য পরিধেয় প্রযুক্তির এসি বিক্রি শুরু করছে সনি। রিওন পকেট এসি নামের ছোট্ট এই এসির ওজন স্মার্টফোনের চেয়েও কম। বিশেষ ধরনের টিশার্ট পরলেই কেবল এসিটি ব্যবহার করা যাবে। টিশার্টের পেছনের দিকে ঘাড়ের কাছে চারকোণা ছিদ্র যুক্ত একটি পকেট আছে। সেই পকেটে এসিটি বসানো যাবে। এর উপর বাইরের কাপড় পরতে হবে। এটি নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টফোনের মাধ্যমে। তীব্র গরমেও এই এসি শরীরকে শিতল রাখবে তাপমাত্রা ২৩ ডিগ্রির বেশি হতে দেবে না। ঠাণ্ডার দিনে শরীরের তাপমাত্রা রাখবে ১৪ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে। এতে পেলটিয়ের নামের একটি উপাদান ব্যবহার করা হয়েছে, যা গাড়ির এসির জন্যও ব্যবহার করা হয়। সনি তাদের অনলাইন স্টোরে ১২০ ডলারে ডিভাইসটি বিক্রি করছে। জাপান অ্যামাজনের ওয়েবসাইটে বিক্রি হচ্ছে ১৬০ ডলারে।